চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৫ রাত ১১:৩৮
৪৪৫
এআর সোহেব চৌধুরী , চরফ্যাসন থেকে: ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে ব্যর্থ করার চেষ্টা চলছে। কোনো ছোটখাটো বিষয় নিয়ে নির্বাচনকে ব্যাহত হতে দেওয়া যাবে না। কিছু রাজনৈতিক দল ইতোমধ্যে পিআর নিয়ে আন্দোলনে নেমেছে, বাংলাদেশের মানুষ পিআর গ্রহণ করবে না। তারা তাদের প্রিয় ও কাঙ্ক্ষিত প্রার্থীকে বেছে নিতে চায়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে চরফ্যাশন উপজেলা সদরে ৩১ দফা সংস্কারের লিফলেট বিতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নাজিম উদ্দীন আলম আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, নেতাকর্মীরা স্ব-স্ব এলাকায় গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসব সুন্দরভাবে উদযাপনে সহযোগিতা করবে। তিনি আশা প্রকাশ করেন, সকল নেতাকর্মী উৎসবে সম্পৃক্ততা দেখাবেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল,উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ এবং উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি রিয়াদ সিকদার।
এছাড়াও চরফ্যাশন উপজেলা বিএনপি এবং ২১টি ইউনিয়ন থেকে আগত প্রায় ৩০ হাজার নেতাকর্মী লিফলেট বিতরণ ও পথ সভায় অংশ নেন।অপরদিকে শনিবার দুপুরে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভোলা -৪ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ নাজিম উদ্দিন আলম বলেন, পি আর পদ্ধতি এটা এ দেশের জনগণ অভ্যস্ত না। পি আর পদ্ধতি কিছু কিছু দেশের সফল হয়েছে, কিছু দেশে সফলতা অর্জন করে নাই। যেমন প্রতিবেশী রাষ্ট্র নেপাল কিন্তু ব্যর্থ হয়েছে। তেমনি হঠাৎ করে এদেশে পি আর চালু করবেন; এটা সম্ভব না। এদেশের মানুষ পি আরে অভ্যস্ত না।
এদেশের মানুষ চায় তাদের নেতা যিনি হবেন, তিনি কে, তার ব্যাকগ্রাউন্ড কী, নিম্ন কক্ষে পি আর সম্পূর্ণ অযৌক্তিক।
এ অযৌক্তিক দাবি নিয়ে শুধু শুধু ধ্রুমজাল সৃষ্টি করার মানেই হয় না। শুধু শুধু নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচন পিছিয়ে গেলে এ সরকার ফেল করবে। তই এই সরকারকে ফেল করানোর জন্য মাফিয়া সরকার বেপরোয়া হয়ে আছে । তিনি আরও বলেন, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি, আমরা সকলেই নির্যাতিত। সুতরাং আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে। যার যার প্লাটফর্ম থেকে দায়িত্বশীল বক্তব্য দিতে হবে। কেউ যান কাউকে আক্রমণাত্নক কথা না বলি। আমরা যেন নির্বাচন বানচালের জন্য আন্দোলন সংগ্রামে না যাই।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন আর রশিদ ট্রুমেন, ভোলা সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ তসলিম সহ চরফ্যাশন উপজেলা ও ভোলা জেলা বিএনপির নেতাকর্মীরা ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত