অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে বোরহানউদ্দিনে সেলাই মেশিন ও শিক্ষকদের অনুদান বিতরণ করলেন এমপি মুকুল

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২০ রাত ১০:১১

remove_red_eye

৭২০

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার  সকাল ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা সহ অন্যান্য অনুষ্ঠান উপভোগ করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল সহ জনপ্রতিনিধি, প্রসাশনিক কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোক। দিবসটি উপলক্ষে ৬ জন দুস্থ মহিলাকে সেলাই মেশিন, ২ জন দুস্থ মহিলাকে নগদ অর্থ ও ৪১৩ জন নন এমপিও শিক্ষকের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়। 
ওই অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার  মো. সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাংসদ আলী আজম মুকুল। আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।
এরপর সংসদ সদস্য আলী আজম মুকুল উপজেলার ৬ জন সুস্থ মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেন। এছাড়া উপজেলা ৪১৩ জন নন এমপিও শিক্ষক-কর্মচারীর হাতে  ২০ লাখ ২৭ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করেন।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...