বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:২৭
৩১২
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় এ বছরের শারদীয় দুর্গোৎসবে বেড়েছে পূজা মণ্ডপের সংখ্যা। গত বছর ১৬টি মণ্ডপে দুর্গাপূজা হলেও এবার ১৯টি মণ্ডপে অনুষ্ঠিত হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রোববার (২৮ সেপ্মটেম্বর) মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হবে এ মহোৎসব। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী ২রা অক্টোবর উৎসবের সমাপ্তি হবে। এই পূজাকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করতে দেখা গেছে।
লালমোহন উপজেলা পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টের সভাপতি নিরব কুমার দে জানান, আবহমান কাল থেকেই শারদীয় দুর্গোৎসব আমাদের একটি বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। এই উৎসবকে কেন্দ্র করে আমরা কোনো শঙ্কা দেখছি না। এছাড়া ভোলা-৩ আসনের সাবেক এমপি ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম), উপজেলা প্রশাসন ও থানা পুলিশ আমাদেরকে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করছেন। আমরা নির্বিঘ্নে এবারের শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। এরইমধ্যে আমরা পূজা উদযাপন কমিটির সঙ্গে কয়েকটি সভা করেছি। তাদের দাবি অনুযায়ী আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মণ্ডপের নিরাপত্তার স্বার্থে স্বেচ্ছাসেবক ও আনসারদের পাশাপাশি পুলিশ, কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা নিয়মিত টহল দেবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা মণ্ডপগুলো নিয়মিত মনিটরিং করবো।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত