অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


দূর্গা পূজা উপলক্ষে ভোলায় নৌবাহিনীর নিরাপত্তা জোরদার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৫ রাত ১০:২৯

remove_red_eye

৩০৯

বাংলার কন্ঠ প্রতিবেদক : উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে  কাজ করছে  বাংলাদেশ নৌবাহিনী।
সোমবার দুপুরে ভোলা নৌ কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ নুরুল হামিদ ভোলা পৌর সভার ওয়েষ্টার্ন পাড়া সার্বজনীন পূজা মণ্ডপ, ওয়েষ্টার্ন পাড়া মিহির লাল শাহ মাঠ পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় পূজা দিতে আসা  হিন্দু ধর্মাবলম্বী মানুষদের সাথে কুশল বিনিময় করেন নৌবাহিনীর সদস্যরা।
এসময় তিনি জানান,উপকূলে বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তায় নৌবাহিনীর চৌকস সদস্যরা কাজ করে যাচ্ছে। এ ছাড়া প্রত্যেকটি মন্দিরে নিরাপত্তার জন্য পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালনের আহ্বান জানান তিনি।
কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও সুষ্ঠুভাবে এবার পূজার কাজ সম্পন্ন হবে। নৌবাহিনী পূজা উপলক্ষে সব মণ্ডপের সুরক্ষার্থে বাহিনীর টহল কার্যক্রম চলমান রয়েছে।
এ বছর ভোলায় ১১২ টি  মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।পূজা উপলক্ষ ভোলা জেলায় আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভোলা সদর মোঃ ইয়ামিন



আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...