অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে : নাজিম উদ্দিন আলম

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৫ রাত ১০:৩৭

remove_red_eye

২৫৪

মনপুরায় বিএনপির সমাবেশ
 
মনপুরা প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে মুখিয়ে আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। এবং তিনিই হবেন আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু দেশী-বিদেশী কয়েকটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ও বিএনপি সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার দুপুর ১ টায় মনপুরা উপজেলার হাজিরহাট বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন সাবেক সংসদ সদস্য ও ঢাকসুর সাবেক এজিএস আলহাজ্ব নাজিম উদ্দিন আলম।
এছাড়াও তিনি মনপুরায় ৮টি পূজামন্ডপ পরিদর্শন ও ব্যাক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন। পরে এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন। পরে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।
তিনি আরও বলেন, পিআর পদ্ধতি এই দেশের জনগণ বুঝে না। তাই পিআর পদ্ধতি ধোয়া তুলে নির্বাচন পেছানোর সুযোগ নেই। জনগণ গত কয়েক দশক ভোট দিতে পারেনি। জনগণকে ভোট দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এই সময় মনপুরা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরীর সভাপিতত্বে ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সভাপতি শামসুননাহার মিনু চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরীসহ অন্যান্যরা।

মনপুরায় ভোলা জেলা মোঃ ইয়ামিন

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...