অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

নতুন উদ্ভাবন ২ দেশের সেতুবন্ধ হিসেবে কাজ করে: প্রণয় ভার্মা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৫ রাত ১০:৫৪

remove_red_eye

২৬১

বাংলার কণ্ঠ ডেস্ক : প্রযুক্তিখাতের নতুন নতুন উদ্ভাবন ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সেতুবন্ধ হিসেবে কাজ করে বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

রোববার বাংলাদেশি স্টার্টআপদের সঙ্গে হাই কমিশনের ‘স্টার্টআপ কানেক্ট’ আয়োজনে এ মন্তব্য করেন তিনি।

সোমবার হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজনে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ভারত-বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ককে চালিয়ে নেওয়ার ক্ষেত্রে উদ্ভাবনকেন্দ্রিক প্রবৃদ্ধির গুরুত্বের কথা তুলে ধরেন প্রণয় ভার্মা।

তিনি বলেন, স্টার্টআপগুলো তরুণদের উদ্ভাবনী চিন্তা ও শক্তির প্রতিফলন ঘটাচ্ছে। এগুলো কেবল কর্মসংস্থান তৈরি ও সমাধানই দেয় না, একই সঙ্গে নতুন আইডিয়া ও অংশীদারত্বের মাধ্যমে দুই দেশের মধ্যে সেতুবন্ধ হিসেবেও কাজ করে।

ভবিষ্যৎমুখী সহযোগিতার শক্তির উপর ভিত্তি করে ভারত-বাংলাদেশ সম্পর্ক নির্মাণে ‘স্টার্টআপ কানেক্ট’ প্ল্যাটফর্মটি নতুন বয়ান তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন প্রণয় ভার্মা।

অনুষ্ঠানে বাংলাদেশি স্টার্টআপ প্রতিষ্ঠান এবং ইকোসিস্টেমের ৩০ জনের বেশি নেতা নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে মিলিত হন। তারা নতুন অংশীদারত্ব অন্বেষণের জন্য একই ধরনের উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পান।

ভারত ও বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেমের উল্লেখযোগ্য বৃদ্ধির কথা তুলে ধরার পাশাপাশি সহযোগিতার সুযোগগুলো তুলে ধরে ‘স্টার্টআপ কানেক্ট’।

অনুষ্ঠানে বাংলাদেশি এবং ভারতীয় স্টার্টআপগুলো প্রযুক্তিগত উদ্ভাবন ও উদ্যোগের ক্ষেত্রে কীভাবে সুযোগ কাজে লাগাতে পারে, শক্তিশালী আন্তঃসীমান্ত সহযোগিতা গড়ে তুলতে পারে এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের পথে অভিন্ন প্রবৃদ্ধিকে চালিত করতে পারে, তা তুলে ধরা হয়।

এই আয়োজনে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেন। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের স্টার্টআপ খাতের দ্রুত প্রবৃদ্ধি সম্পর্কে বক্তব্য দেন টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ এন করিম।

আইকোরি এবং টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা মির্জা সালমান হোসেন বেগ বাংলাদেশে তরুণ উদ্যোক্তাদের জন্য সুযোগ এবং স্টার্টআপ খাতে ভারত ও বাংলাদেশের সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।

আর বিশ্বব্যাপী প্রযুক্তিখাতের মেধাবী ব্যক্তি এবং এক্ষেত্রে সর্বোত্তম অনুশীলনগুলোর সঙ্গে সম্পৃক্ততার ক্ষেত্রে ভারতের সাথে অংশীদারত্বের অভিজ্ঞতা বর্ণনা করেন শপআপ বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহিম চৌধুরী।

আগামী ৯-১০ অক্টোবর তামিলনাড়ু গ্লোবাল স্টার্টআপ সামিটকে (টিএনজিএসএস) সামনে রেখে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ৩৯ দেশের প্রতিনিধিদের নিয়ে ভারতের অন্যতম বৃহত্তম এই স্টার্টআপ মিলনমেলায় কয়েকটি বাংলাদেশি স্টার্টআপও অংশ নিচ্ছে।

সুত্র : বিডি নিউজ

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...