অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতা কর্মীর বিএনপিতে যোগদানের খবরের প্রতিবাদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২৫ রাত ১১:১১

remove_red_eye

৩১২

মোঃ মুরাদ শিকদার : ভোলার চরফ্যাশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ৪৫ জন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন, এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত।
রোববার (৩০ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে ভোলা জেলা জামায়াতের আমীর মুহাম্মদ জাকির হুসাইন ও সেক্রেটারি মো. হারুনুর রশীদ জানান, “প্রচারিত খবরটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
নেতৃবৃন্দ জানান, প্রকৃত ঘটনা হলো ২০২৪ সালের ৫ জুলাই জামায়াতের চরফ্যাশন উপজেলার নেতা মো. ওমর ফারুককে সংগঠনের ফান্ডে অর্থ কেলেঙ্কারি, উদ্বৃত্ত অর্থ জমা না দেওয়া ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়। ওই বহিষ্কারাদেশের চিঠিও প্রকাশ করা হয়েছে।

তারা আরও বলেন, বহিষ্কৃত ওমর ফারুকসহ তার সঙ্গে সংশ্লিষ্ট কারও সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বর্তমানে কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। অথচ বিভ্রান্তিকরভাবে এই বহিষ্কৃত ব্যক্তিদের নাম ব্যবহার করে জামায়াতের ৪৫ জন নেতা-কর্মীর বিএনপিতে যোগদানের মিথ্যা খবর প্রচার করা হয়েছে, যা “হলুদ সাংবাদিকতার” শামিল।
বিবৃতিতে জেলা জামায়াতের আমীর মাস্টার মোঃ জাকির হোসাইন ও সেক্রেটারি মাওঃ মোঃ হারুন অর রশিদ সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রচারের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্যও অনুরোধ জানান তারা।

জামায়াতে ইসলামী মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...