বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই আগস্ট ২০২০ রাত ১১:১৬
৯১৮
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশনের নীলকমল চর যুমনা এলাকায় ফুটবল খেলার কথা বলে ডেকে নিয়ে হামলা চালিয়ে মিরাজ ( ২৪) কে হত্যার এক মাসে আসামীরা কেউ গ্রেফতার হয় নি। উল্টো মিরাজের ছোট ভাইকে তিন দিন আগে ফের পিটিয়ে হাতপা ভেঙে দেয় সন্ত্রাসীরা। আসামীরা প্রভাবশালী হওয়ায় পুলিশ ঘটনা ধামাচাপা দেয়ার চেস্টা করে এবং এক আসামীকে আটক করে ছেড়ে দেয় বলে অভিযোগ রয়েছে।
শনিবার ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরে সন্তান হত্যার বিচার দাবি করেন মা মোসাম্মত নুর নাহার বেগম। লিখিত ব্যক্তব্যে নুর নাহার জানান, আসামীরা সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন এর ভাই ও আত্মীয় স্বজন হওয়ায় দুলারহাট থানার ওসি তদন্তের নামে ঘটনা ও মামলা ধামাচাপা দেয়ার চেস্টা করেন। এমনকি আসামী টুটুল (৪০)কে গ্রেফতার করে ছেড়ে দেয়। গত ২৭ মে বিকালে আসামী মোঃ ইমরান ( ২২), খায়রুজ্জামান টুটুল (৪০), শাহরিয়ার ইমরান ( ২২), সাহাবুদ্দিনসহ ৯ /১০ জন মিরাজ কে ফুটবল খেলার কথা বলে ডেকে নিয়ে যায়। খেলার এক পর্যায়ে আসামীরা সংঘবদ্ধ হয়ে মিরাজকে পিটিয়ে জখম করে। এমন কি মাটিতে ফেলে তাকে লাথি মারতে থাকে। এক পর্যায়ে মৃতভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতিতে চরফ্যাশন থেকে বরিশাল শেবাচিম হাসপাতাল , ওই হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ৬ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় মিরাজ। থানায় আসামীদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহার করার জন্য চাপ দেন প্রভাবশালী লিখন চেয়ারম্যান। মামলা না তোলায় গত বুধবার ছোট ছেলে ( নিহত মিরাজের ভোট ভাই) নাহিদ বাজারে দোকানে চা খেতে গেলে স্থানীয় ডাক্তার সাহাবুদ্দিনের নেতৃত্বে নাহিদকে পিটিয়ে হাত পা ভেঙে দেয়া হয়। নাহিদ বর্তমানে ভোলা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। আসামীদের সঙ্গে তাদের জমি জমার বিরোধ থাকায় তারা একের পর এক হামলা চালাচ্ছে বলেও জানান নুরনাহার বেগম। অপরদিকে সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন জানান, কেউ কাউকে পিটিয়ে মারে নি। ওই মহিলার ছেলেরা ফুটবল খেলার আয়োজন করে। খেলার মাঠে বলে হেড দিতে গিয়ে আহত হয় মিরাজ।
দুলারহাট থানার ওসি মোঃ ইকবাল হোসেন জানান,ঘটনাটি খেলাকে ঘিরে। পুলিশ ধামাচাপা দেয়ার চেস্টা করছে না বলেও জানান। এছাড়া তারা মামলার তদন্ত করছেন। তবে কোন আসামী গ্রেফতার হয়নি। তা ছাড়া নিহত মিরাজের ছোট ভাইর প্রতিপক্ষের একজনের মাথা ফাটানো হয়। সে চরফ্যাসন হাসপাতালে ভর্তি রয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত