অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় দুই গ্ৰপের মধ্যে সংঘর্ষে আহত -১০


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২৫ রাত ১১:৩৬

remove_red_eye

২৮৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার সদর উপজেলার আলীনগর ও চরসামাইয়া ইউনিয়নের সীমান্ত এলাকা মাদরাসা বাজারে সোমবার রাত ৯টার দিকে দুই ইউনিয়নবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় এক ঘণ্টাব্যাপী এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা ভোলা, বরিশাল ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গাড়িসহ মালামাল মাপার স্কেলের ভাড়া পরিশোধ না করাকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠ ব্যবসায়ী আব্বাস পাটওয়ারীর ম্যানেজার রুহুল আমিনের ছেলে মহিনের সঙ্গে স্কেল মালিক ইভান পিন্টুর কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে চরসামাইয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. ফেরদৌস ঘটনাটি মীমাংসা করেন। কিন্তু মহিন বিষয়টি আলীনগর ইউনিয়নের রাজনৈতিক নেতাদের জানালে যুবদল সভাপতি প্রার্থী আব্দুস সালামের নেতৃত্বে ইভান পিন্টুর পরিবারের ওপর হামলা চালানো হয়। এ সময় ইভান পিন্টুর বাবা জুলু (৪৫), চাচাতো ভাই হিরণ (৪০), সুমন (৩৮), গোলাম কিবরিয়া (২৫)সহ ৫-৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পাশাপাশি মাদরাসাবাজারের ১০-১২টি দোকানও ভাঙচুর করা হয়।
খবর পেয়ে চরসামাইয়ার লোকজন পাল্টা হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে যুবদল নেতা আব্দুস সালাম ও মাসুমসহ আরও অন্তত ৫ জন আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
ইভান পিন্টুর চাচা মো. ফেরদৌস মেম্বার বলেন, তাঁদের স্কেলে কাঠ মাপলেও আব্বাস ভাড়া পরিশোধ করেননি। এভাবে আটবারে প্রায় এক হাজার ২০০ টাকা বাকি জমে যায়। টাকা চাইতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে মহিন লোকজন নিয়ে তাঁদের পরিবারের ওপর হামলা চালায় এবং ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকায় নেওয়া হচ্ছে।
আব্দুস সালামের স্ত্রী জানান, তাঁর স্বামীসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের বরিশাল নেওয়ার প্রস্তুতি চলছে।
ওই রাতেই আহতদের দেখতে ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ হাসপাতালে যান। তিনি অভিযোগ করে বলেন, ‘ফ্যাসিস্টদের দোসরদের ইন্ধনে সামান্য ঘটনাকে সংঘর্ষে রূপ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক তথ্য উদঘাটন করবে।’
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাত মো. হাছনাইন পারভেজ বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...