অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা সভা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১লা অক্টোবর ২০২৫ রাত ০৯:৫০

remove_red_eye

২৬১

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা সভা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।
এ সময় তিনি বলেন, নির্বিচারে মা ইলিশ শিকার করা হলে ভবিষ্যতে আর এই ইলিশ পাওয়া যাবে না। ইলিশ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এটিকে টিকিয়ে রাখা সবার দায়িত্ব। নিজেদের স্বার্থে মা ইলিশ রক্ষা অভিযানের সময় মৎস্যজীবীদের ধৈর্য ধরতে হবে। নিষেধাজ্ঞার সময়ে কার্ডধারী জেলেদের সরকারি বরাদ্দের চাল যথা সময়ে পৌঁছে দেওয়া হবে।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, থানার এসআই মো. নূর আমিন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন ও সাইফুল ইসলাম সোহাগসহ স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

লালমোহন মোঃ ইয়ামিন

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...