চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১লা অক্টোবর ২০২৫ রাত ১১:৩৬
৫৯১
এআর সোহেব চৌধুরী ,চরফ্যাশন : বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য, ভোলা জেলার সাবেক আমির ও ভোলা-৪(চরফ্যাশন মনপুরা) আসনের জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, এতদিন একটি গোষ্ঠী জামায়াতে ইসলামী আর হিন্দু সম্পদায়ের মধ্যে প্রাচীর তুলতে চেষ্টা করেছিলো। কিন্তু ২৪ এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে পারস্পারিক সম্পর্ক ও যোগাযোগ বাড়ছে। জামায়াতে ইসলামী’র নেতা কর্মীরা বাংলাদেশের কোথাও সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে জুলুম করেছে, কিংবা তাদের জমি, ব্যবসা প্রতিষ্ঠান,বাড়িঘর দখল করেছে এমন একটি প্রমাণ কেউ দিতে পারবে না। শুধু রাজনৈতিক কারণে ঐ গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য হিন্দু ভাই বোনদেরকে মিথ্যা তথ্য দিয়ে আমাদের সম্পর্কে খারাপ ধারণা দিয়েছে।
তাদের এই ধারণা ভুল প্রমানিত হয়েছে, এখন হিন্দু সম্প্রদায় বাস্তবে বুঝে জামায়াতে ইসলামী’র কাছে নিজেদেরকে সবচেয়ে নিরাপদ মনে করছে ।
তিনি বুধবার সন্ধ্যায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে চরফ্যাশন পৌরসভার ছয়টি পূজামন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন।
অধ্যক্ষ মোস্তফা কামাল আরো বলেন, জামায়াতে ইসলামী’র আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে কোন সংখ্যালঘু বা সংখ্যাঘুরু নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশী ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন, সেক্রেটারী মাওলানা আবুল কাশেম, সহকারী সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান,মিডিয়া সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান এমরান, পৌর আমীর অধ্যাপক মামুন আলম, যুব বিষয়ক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশন এর উপজেলা সভাপতি মাহবুবুর রহমান, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ প্রমুখ।
এ সময় জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এদিকে জামায়াত নেতৃবৃন্দকে পূজামণ্ডপে পেয়ে মণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত