দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২রা অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৫
৪১৯
কাজী জামাল, দৌলতখান থেকে : ভোলার দৌলতখানে শারদীয় দুর্গোৎসব ও বিজয় দশমী উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কার্য নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মো. হাফিজ ইব্রাহিম।
বুধবার বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে অনেক রাত অবধি তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পূজামণ্ডপে গিয়ে পূজা উৎযাপন কমিটি ও মন্দির কমিটির লোকজনের সাথে মতবিনিময় করেন। রাত ৮ টার দিকে তিনি দৌলতখান কেন্দ্রীয় মদনমোহন বাউজি মন্দিরের পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী অসহায় ও দুস্থ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।
উপজেলার বাংলা বাজার, খাসের হাট, গুপ্তগঞ্জ, চরগুমানী, সৃষ্টি তলা বালাবাড়িসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে হাফিজ ইব্রাহিম বলেন, সনাতন ধর্মালম্বীরা শারদীয় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন করতে করতে পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও বিএনপি কর্মীরা সার্বিক সহযোগিতা করবে। পূজামন্ডপ পরিদর্শনকালে হাফিজ ইব্রাহিম পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ ও অসহায় দুস্থদের মাঝে শাড়ি বিতরণ করেন। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, যুগ্ম সম্পাদক ফখরুল আলম টপি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম আজম পলিন, সাংগঠনিক সম্পাদক কাজী কামালসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীর উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র হালদার এবং মন্দির কমিটির সভাপতি সম্পাদকসহ গণ্যমান্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক