দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৯ই আগস্ট ২০২০ রাত ০৯:০৮
৮০৬
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বুধবার বিকালে মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানিতে বেড়ি বাঁধের বাইরে বসবাসকারী ক্ষতিগ্রস্ত একশ পরিবারের মাঝে ১৫ কেজি করে জিআর’র চাল বিতরণ করা হয়েছে। রোববার বিকালে দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভবানীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সুগ্ম সম্পাদক গোলাম নবী নবু, ইউপি সদস্য আবদুল মতিন, ইউপি সদস্য মো: সিরাজ ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। গোলাম নবী নবু সাংবাদিকরে বলেন, আমার ইউনিয়নে বেড়ি বাঁধের বাইরে সবক’টি ওয়ার্ড ্ওবং মধ্য মেঘনার চর হাজারীর মানুষের জোয়ারের পানিতে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠা কঠিন হবে। এসব এলাকার মানুষের পোষা হাঁস মুরগী, ছাগল ভেড়া সব জোয়ারে ভেসে গেছে। উল্লেখ্য, গত বুধবার বিকেলে মেঘনার আকস্মিক পাঁচ-ছয় ফুট উচ্চতার জোয়ারে উপজেলার ছয়টি ইউনিয়নের বেড়ি বাঁধের বাইরে ও মধ্য মেঘনার চারটি চরে বসতীদের বাড়িঘর তলিয়ে যায়। এতে এসব এলাকায় বসবাসকারীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক পর্যাপ্ত শুকনো খাবার বিতরণ করেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত