অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বাংলাদেশি শাসকরা ইসলাম ঠেকাতে সব ষড়যন্ত্র করছে: ফয়জুল করীম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৩

remove_red_eye

২৫৪

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, কোনো বাংলাদেশি শাসক দেশে মুসলমানদের ভালোর জন্য কাজ করেনি। ইসলাম ঠেকাতে সব ষড়যন্ত্র করেছে। আজ যারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় না যাওয়ার আগেই তারা এমন কোনো অপরাধ নেই, যেটা করছে না। ক্ষমতায় যাওয়ার জন্য তারা ধর্ম বিক্রি করছে। ক্ষমতার জন্য তারা ইসলামবিরোধী কথাও বলতে পারে।

শনিবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসলামী যুব আন্দোলন আয়োজিত ‘স্বাধীনতার পথরেখা- ৪৭, ৭১, ২৪: প্রেক্ষিত আগামীর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।

ফয়জুর করীম বলেন, বাংলাদেশ মুসলমানদের দেশ। ব্রিটিশ শাসনের অবসান এ ভূখণ্ডে মুসলমানদের আধিপত্যে হয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে ৯৩ হাজার শহীদের মধ্যে ৬৩ হাজার মুসলমান ছিল।

তিনি বলেন, আমরা স্বাধীন হয়েছি ৪৭ সালে, তখন ধর্মের ভিত্তিতে পূর্ব-পশ্চিম পাকিস্তান হয়েছিল। মুসলমানদের পাকিস্তান থেকে আলাদা হয়েছি ৭১- এ। তবে এরপর থেকে কোনো বাংলাদেশি শাসক দেশে মুসলমানদের ভালোর জন্য কাজ করেনি। বাঙালি-বাংলাদেশি, সাম্প্রদায়িক, মৌলবাদ নানান তত্ত্ব ঢুকিয়ে দিয়ে মুসলমানদের দমন করেছে। ইসলাম ঠেকাতে সব ষড়যন্ত্র করেছে।

চরমোনাই পীর বলেন, এজন্য আমাদের মুসলমানের দেশ হতে হবে। যখন আপনার কোনো সুনির্দিষ্ট আদর্শ থাকবে না তখন সবাই এর মধ্যে তাদের আদর্শ স্থাপন করতে চাইবে। আমেরিকা, ভারত, চীন, সেকুলার- সবাই তাদের আদর্শ এ দেশে স্থাপন করতে চায়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এখন বিএনপি দেশে শেখ হাসিনার ভাষায় কথা বলছে। আসন্ন নির্বাচন সংবিধানের বাইরে চলে যাচ্ছে। নির্বাচন যদি সংবিধানের সমস্যা হয়, তবে এ অন্তর্বর্তীকালীন সরকার কী? আসন্ন নির্বাচনে নতুন বাংলাদেশের বিনির্মাণের পথ না হলে সেই নির্বাচন মানা হবে না।

আতিকুর রহমান মুজাহিদ বলেন, আমরা বারবার হতাশ হয়েছি। ২৪ এর পরে আবারও হতাশা দেখছি। আগামীর বাংলাদেশের জন্য ইসলামিক পথ খুঁজতে হবে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...