বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:২৬
২৬৯
জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া নিয়ে সাবেক উপদেষ্টা ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্য, ‘ছাত্ররা উপদেষ্টা না হলে এই সরকার তিন মাসও টিকত না।’
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
ছাত্রদের উপদেষ্টার আসনে বসাটা কি ভুল ছিল? সাক্ষাৎকারে এমনই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল নাহিদ ইসলামকে।
জবাবে তিনি দাবি করেন, ‘আমরা কেউই সরকারের উপদেষ্টা পদে যেতে চাইনি, জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলাম। তাহলে কিন্তু ছাত্রদের এই দায়িত্ব পালন করা লাগতো না। যদি অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকত, তাহলে এই সরকার তিন মাসও টিকত না।’
এসময় উপদেষ্টা পরিষদের কয়েকজন তাদের বিশ্বাস রাখেননি বলেও মন্তব্য করেন নাহিদ। তাদের প্রতি বিশ্বাস রেখে প্রতারিত হয়েছেন বলেও জানান। সেসব উপদেষ্টাদের নাম প্রকাশ করার হুঁশিয়ারিও দেন এই জুলাই যোদ্ধা।
শুধু তাই নয়, উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিট নিয়ে এখনই ভেবে রেখেছেন বলেও দাবি করেন নাহিদ। তিনি মন্তব্য করেন, ‘তারা (উপদেষ্টারা) রাজনৈতিক দলের সঙ্গে লিয়াঁজো করে রেখেছেন।’
সাবেক এই উপদেষ্টা আরও বলেন, ‘৫ আগস্ট ক্যান্টনমেন্টে ‘সেজদা’ দিয়েছেন রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়।’
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হয় অন্তর্র্বতী সরকার। সেই সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের মধ্য থেকে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
পরবর্তীতে নাহিদ ইসলাম পদত্যাগ করে বৈষম্যবিরোধী ছাত্রদের গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়কের দায়িত্ব নেন, এখনো তিনি সেই পদ সামলাচ্ছেন।
এদিকে নাহিদের পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় আরেক ছাত্র প্রতিনিধি মাহফুজ আলমকে। তিনি এবং আসিফ মাহমুদসহ দুজন ছাত্র উপদেষ্টা এখনো রয়েছেন ড. ইউনূসের সরকারে।
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে
পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত
ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক