বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮
৪৩৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের মজম বাজার গরু-ছাগলের হাট এখন রূপ নিয়েছে আধুনিক পশুহাটে। একসময় যেখানে স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাসিল আদায়ের ঘর কিংবা গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষার কোনো ব্যবস্থা ছিল না, সেখানে বর্তমানে ক্রেতা-বিক্রেতার জন্য তৈরি হয়েছে নিরাপদ ও টেকসই অবকাঠামো। রয়েছে ঘাস বিক্রির পয়েন্টও।
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ডেনিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ডানিডা)-র অর্থায়নে, পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প (আরএমটিপি)-এর আওতায় "নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন" উপ-প্রকল্পের মাধ্যমে হাটের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। এর অংশ হিসেবে নির্মিত হয়েছে হাসিল আদায়ের ঘর, স্বাস্থ্যসম্মত শৌচাগার, পশুর স্বাস্থ্য ও গর্ভধারণ পরীক্ষার ব্যবস্থা (ট্রাবিশ) এবং ট্রাক-ভ্যানসহ যানবাহনে পশু ওঠানো-নামানোর জন্য আধুনিক র্যাম্প।
এতে করে হাটে আগত ক্রেতা-বিক্রেতা উভয়েই পাচ্ছেন ঝামেলামুক্ত ও নিরাপদ সেবা। ব্যবসায়ী মো. আসাদুল্লাহ বলেন, “আগে পশু কেনাবেচার পরিবেশ ছিল অস্বাস্থ্যকর ও অগোছালো। এখন অবকাঠামো উন্নয়নের ফলে হাটে আগত মানুষ স্বস্তি ও নিরাপত্তা বোধ করছেন।
হাটের পাইকার মো. হোসেন জানান, আগে শৌচাগারের ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হতো। এখন আর সেই সমস্যা নেই। আরেক ব্যবসায়ী হাসন বেপারি বলেন, “আগে ট্রাক থেকে গরু নামাতে গিয়ে অনেক সময় পশু আহত হতো। এখন র্যাম্প থাকায় গরু-ছাগল নিরাপদে ওঠানো-নামানো যায়।
একই সঙ্গে এই হাটে রয়েছে ঘাস বিক্রির কেন্দ্র। বিক্রেতা ফকরুল আলম বলেন, “এই ঘাসগুলো গরু ক্রেতা ও বিক্রেতা উভয়েই কিনে থাকেন। এতে যেমন তারা লাভবান হচ্ছেন, তেমনি আমিও ঘাস বিক্রি করে উপকৃত হচ্ছি।”
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাঃ নাজনীন বলেন, “এই ধরনের উদ্যোগ অত্যন্ত আশাব্যঞ্জক। সরকারের পক্ষ থেকে যদি প্রতিটি হাট এভাবে উন্নয়ন করা যায় তবে এনিমাল ওয়েরফোর নিশ্চীত করা যেতো ।
উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান উজ্জামান জানান, সরকার ও উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বিত উদ্যোগে গ্রামীণ পশুহাটগুলো আধুনিক করা হচ্ছে। মজম বাজার হাট তারই একটি সফল উদাহরণ। এতে একদিকে পশুর স্বাস্থ্যসেবা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, অন্যদিকে ক্রেতা-বিক্রেতার জন্য স্বাস্থ্যসম্মত ও টেকসই বাজার ব্যবস্থা গড়ে উঠছে।
হাটের আধুনিকায়নের ফলে এখন শুধু স্থানীয় ব্যবসায়ী নয়, আশপাশের উপজেলাগুলোর ব্যবসায়ী ও ক্রেতারাও এখানে ভিড় করছেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত