অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

জ্ঞান-বিজ্ঞান চর্চার অবকাশ ছিল না বলেই মাস্তান তৈরি হচ্ছে: রিজভী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫

remove_red_eye

২১১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৫-১৬ বছর ধরে জ্ঞান চর্চা , বিজ্ঞান চর্চার কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে, আজকে গুন্ডা তৈরি হচ্ছে। ছাত্র নামধারীদের দিয়ে কীভাবে মিছিল করা যায়, কীভাবে মিটিং করা যায়, এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রোববার (৫ অক্টোবর) গুলশান বিএনপির চেয়ারপারসনের অফিসে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার।

রিজভী বলেন, একটি গবেষণা বলেছ, বাংলাদেশে শিক্ষার মান এখনো উন্নত নয়, যতটুকু শিক্ষার যে পাঠ্যক্রম সেটাও আপডেট নয়। শিক্ষার যে অবকাঠামোগত দিক সেটিও আশেপাশের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করা যায় না। যেখানে শিক্ষক এবং ছাত্র উভয়ই প্রযুক্তি নির্ভর শিক্ষার্থীকে অনেকটা দূরে পিছিয়ে আছে। এটা অত্যন্ত বাস্তব এবং এটা অত্যন্ত সত্য কথা। এদেশের সরকারি এবং বেসরকারি প্রায় ৪০ শতাংশ বিদ্যালয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর বা প্রযুক্তি নির্ভর কোনো শিক্ষা কার্যক্রম নেই। ৪০ শতাংশ কম কথা নয় এবং সেটা গ্রামীণ অঞ্চলে আরও কঠিন অবস্থা। শহরে যদি কিছুটাও থাকে কিন্তু গ্রামীণ অঞ্চলে এই ঘাটতি আরও তীব্র। আমরা সেই দেশে বসবাস করছি।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের সামনে উন্নয়নের কত ফানুস দেখানো হয়েছে। মেট্রোরেল, উড়াল সেতু, ফ্লাইওভার কত গাল ভরা গল্প আমাদেরকে বলা হয়েছে। কিন্তু একটা জাতির যে মেরুদণ্ড যে উপযুক্ত শিক্ষা, সেই শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাই ফ্যাসিস্টরা যুগে যুগে করেছে।

রিজভী বলেন, খবরের কাগজে দেখলাম ছাত্রলীগের নেতা তিনি দেশের প্রধান উপদেষ্টাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছেন। আজকে যদি সত্যিকারের বিজ্ঞান নির্ভর প্রযুক্তি ঢেলে সাজানো হতো তাহলে শিক্ষার নাম নিয়ে, ছাত্রের নাম নিয়ে একটি ছাত্রসংগঠন থেকে তৈরি হওয়া একটি ছেলে দেশের একজন প্রধান উপদেষ্টাকে হত্যা করার একটা চক্রান্ত করার কথা ভাবতো না।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...