অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ: তারেক রহমান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১০

remove_red_eye

২০২

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ বা ভূমিকা তার শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি জানান।

 

তারেক রহমান বলেন, “খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। গণতান্ত্রিক অধিকার সীমিত হলে প্রতিবারই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে বর্তমানে তিনি অসুস্থ এবং মিথ্যা মামলায় কারাবাস ও চিকিৎসাবঞ্চনার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। ”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে যদি খালেদা জিয়া শারীরিকভাবে সক্ষম হন, তবে তিনি অবশ্যই কিছু না কিছু ভূমিকা রাখবেন। তবে বর্তমানে বলা যাচ্ছে না, তিনি প্রার্থী হিসেবে অংশ নেবেন কি না। ”

বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, “রাজনীতি পরিবারের উত্তরাধিকার নয়। নেতৃত্ব সংগঠন ও জনগণের সমর্থনের ওপর নির্ভর করে। আমি নিজে নির্যাতন, জেল-জুলুম ও মিথ্যা মামলার মধ্য দিয়ে গিয়েছি। সময়ই প্রমাণ করবে কে নেতৃত্ব দিতে সক্ষম। ”

নিজের স্ত্রী বা কন্যাকে রাজনীতিতে যুক্ত করার সম্ভাবনা নিয়ে জল্পনার প্রসঙ্গে তারেক রহমান বলেন, “সময় ও পরিস্থিতিই তা নির্ধারণ করবে। ”





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...