অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে ৩ গাঁজাসেবীর কারা ও অর্থদন্ড

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:২৪

remove_red_eye

৩৩৮

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে তিন গাঁজাসেবীকে কারা ও অর্থদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। সোববার (৬ অক্টোবর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রনজিৎ চন্দ্র দাস পৌর এলাকার ৪ নম্বর ও উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রামে অপরাধ প্রতিরোধে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ওই দন্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, মো. কামাল, মো. নাছির ও  মো. সিরাজ।

কামাল ৪ নম্বর ওয়ার্ডের মৃত মমতাজের ছেলে। তাকে গাঁজা সেবনের অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড করা হয়। নাছির একই এলাকার মো. শাহজাহানের ছেলে। তাকে তাকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। মো. সিরাজ উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামের মো. জাহাঙ্গিরের ছেলে। তাকে গাঁজা সেবনের অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড করা হয়।
সহকারী কমিশনার(ভূমি)রনজিৎ চন্দ্র দাস জানান,উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান এর নির্দেশনায় অপরাধ প্রতিরোধে ওই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...