অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মৃত্যু ছাড়া উপদেষ্টাদের কোনো সেফ এক্সিট নেই: সারজিস

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৪২

remove_red_eye

২২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যারা দায়সারাভাবে দায়িত্ব পালন করে নির্বাচনের মাধ্যমে এক্সিট নিতে চান, তাদের জন্য মৃত্যু ছাড়া আর কোনো সেফ এক্সিট নেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পৃথিবীর যে প্রান্তেই যাক, বাংলাদেশের মানুষ তাদের ধরবেই।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁয় এনসিপির জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে উল্লেখ করে সারজিস আলম বলেন, শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই। এরপরও নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও অভ্যুত্থান পরবর্তী সময়ে স্বেচ্ছাচারিতামূলক আচরণ করছে, না হলে কারও চাপে পড়ে এমনটা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এটা কখনো মেনে নেওয়া হবে না। নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আস্থা ধরে রেখে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সারজিস আলম বলেন, কিছু উপদেষ্টাদের মধ্যে দেখা যাচ্ছে তারা কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করেন নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। কিন্তু এত এত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে দায়িত্ব পালনে যদি উপদেষ্টারা ভয় করে তাহলে তাদের এই দায়িত্ব পালনের প্রয়োজন নেই। যারা এ ধরনের চিন্তা করেন, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যাক বাংলাদেশের মানুষ তাদের ধরবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের যত ভালো মানুষ আছে, সবাই একত্রিত হয়ে একটি রাজনৈতিক দল করতে পারেন। কিন্তু আওয়ামী লীগের যে-কোনো ভার্শন বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তীতে কোনোভাবেই প্রাসঙ্গিক না। এনসিপি তা কখনোই মেনে নেবে না।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...