অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ১২ জেলের কারাদণ্ড জাল-মাছ জব্দ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯

remove_red_eye

৩১২

আকবর জুয়ের, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ১৬ জেলেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোর থেকে বিকেল পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ৫ হাজার মিটার অবৈধ জাল এবং ইলিশসহ বিভিন্ন প্রজাতির ১৫ কেজি মাছ। পরে বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে আটককৃতদের মধ্যে ১২ জেলেকে পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

এছাড়া এক জেলেকে ১ হাজার টাকা জরিমানা এবং তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও মাছ মাদরাসা এবং এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, থানা পুলিশের সদস্যগণসহ মৎস্য অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

লালমোহন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...