অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৫ সকাল ০৯:১৬

remove_red_eye

৩৪৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : "একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে "এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার ০৭ অক্টোবর যথাযোগ্য মর্যাদায় ভোলায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস  উদযাপন করা হয়েছে।

ভোলা জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর এবং প্রবীণ হিতৈষী সংঘ এর যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
জেলা সমাজসেবা কার্যালয় এর উপ পরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোঃ বেলাল হোসেন, ভোলা প্রবীণ হিতৈষী সংঘের  সভাপতি প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের ভোলা'র সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন।
সভার শুরুতে হাফেজ বনী আমিন  পবিত্র কোরআন তেলাওয়াত করেন। 
সভায় প্রবীণ ও নবীন ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সংবাদকর্মী ও সুধীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ভোলা সদর মোঃ ইয়ামিন

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...