মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৫ সকাল ০৯:১৮
২৭৬
কলাতলীতে কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির আয়োজন
মনপুরা প্রতিনিধি : “একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখব আগলে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি কলাতলী ইউনিয়নের মনির হাওলাদার বাজার প্রদক্ষিণ করে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সমৃদ্ধি কর্মসূচির বাস্তবায়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মো. মোস্তফা মিয়া। তিনি বলেন, “প্রবীণরা সমাজের জীবন্ত ইতিহাস ও অভিজ্ঞতার ভাণ্ডার। তাদের সম্মান ও অধিকার রক্ষায় আমাদের সকলের সচেতন হওয়া জরুরি।”
আলোচনায় বক্তারা বলেন, দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়লেও তাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের উদ্যোগ এখনো পর্যাপ্ত নয়। তাই প্রবীণদের কল্যাণে সরকারি-বেসরকারি সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন মো. ফজলুল হক এবং অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল সালাম, স্বাস্থ্য কর্মকর্তা।
বক্তারা আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের মাধ্যমে সমাজে প্রবীণদের অবদানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান এবং প্রবীণবান্ধব সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত