লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই আগস্ট ২০২০ সকাল ১০:২৯
৬৭২
লালমোহন প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ও করোনাকালীন সংকট মোকাবিলায় মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধির লক্ষে ভোলার লালমোহন ও তজুমদ্দিনে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে মৎস্য অফিসের আয়োজনে লালমোহন উপজেলা পরিষদ, থানা ও সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের পুকুরে পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এদিন লালমোহন ও তজুমদ্দিনের প্রায় ২০ টি পুকুরে এসব পোনা মাছ অবমুক্ত করেন তিনি।
এমপি শাওন বলেন, মাছ আমারে খাদ্য তালিকার গুরুত্বপূর্ণ খাবার। আমিষের চাহিাদা মেটাতে মাছের কোন বিকল্প নেই। বর্তমান সরকারের আমলে মৎস্য খাত অনেক সম্মৃদ্ধ হয়েছে। যেহেতু দেশে করোনা সংকট চলছে। তাই আমাদের মাছ চাষ বৃদ্ধি করতে হবে। বিশেষ করে পুকুর ও জলাশয়গুলোতে বর্ষকালে মাছ চাষের আদর্শ সুজোগ সৃষ্টি হয়। এটা আমাদের কাজে লাাতে হবে।
এছাড়াও তজুমদ্দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত ১ হাজার বৃক্ষরোপন কর্মসূচিরও উদ্বোন করেন এমপি শাওন। এর আগে লালমোহন পৌর পর্ষদের মাসিক সাধারণ সভায় অংশ গ্রহণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, লালমোহন পৌরসভা মেয়র এমদাদুল ইসলাম তুহিন, লালমোহনের ইউএনও হাবিবুল হাসান রুমি, তজুমদ্দিনের ইউএনও আল নোমানসহ আরও অনেকে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক