অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বর্তমান সরকারের আমলে মৎস্য খাত অনেক সম্মৃদ্ধ হয়েছে: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২০ সকাল ১০:২৯

remove_red_eye

৬৮৮

লালমোহন প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ও  করোনাকালীন সংকট মোকাবিলায় মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধির লক্ষে ভোলার লালমোহন ও তজুমদ্দিনে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে মৎস্য অফিসের আয়োজনে লালমোহন উপজেলা পরিষদ, থানা ও সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের পুকুরে পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এদিন লালমোহন ও তজুমদ্দিনের প্রায় ২০ টি পুকুরে এসব পোনা মাছ অবমুক্ত করেন তিনি।

এমপি শাওন বলেন, মাছ আমারে খাদ্য তালিকার গুরুত্বপূর্ণ খাবার। আমিষের চাহিাদা মেটাতে মাছের কোন বিকল্প নেই। বর্তমান সরকারের আমলে মৎস্য খাত অনেক সম্মৃদ্ধ হয়েছে। যেহেতু দেশে করোনা সংকট চলছে। তাই আমাদের মাছ চাষ বৃদ্ধি করতে হবে। বিশেষ করে পুকুর ও জলাশয়গুলোতে বর্ষকালে মাছ চাষের আদর্শ সুজোগ সৃষ্টি হয়। এটা আমাদের কাজে লাাতে হবে।

এছাড়াও তজুমদ্দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত ১ হাজার বৃক্ষরোপন কর্মসূচিরও উদ্বোন করেন এমপি শাওন। এর আগে লালমোহন পৌর পর্ষদের মাসিক সাধারণ সভায় অংশ গ্রহণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, লালমোহন পৌরসভা মেয়র এমদাদুল ইসলাম তুহিন, লালমোহনের ইউএনও হাবিবুল হাসান রুমি, তজুমদ্দিনের ইউএনও আল নোমানসহ আরও অনেকে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...