অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় মা ইলিশ সংরক্ষণে অভিযানে ২০ জেলে আটক, অবৈধ জাল ও ইলিশ মাছ জব্দ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১৭

remove_red_eye

৩২৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ভোলার  মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ২০ জেলেকে আটক করা হয়েছে । গত ২৪ ঘণ্টায় ভোলা সদর ও লালমোহন  উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকৃতদের জেল জরিমানা দেয়া হয়েছে। এছাড়াও জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

জেলা মৎস্য বিভাগ জানায়, লালমোহনের তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১৬ জেলেকে আটক করা হয়। পরে বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জেলেকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আজিজ। এসময় এক জেলেকে ১ হাজার টাকা জরিমানা এবং তিনজন অপ্রাপ্তবয়স্ক জেলেকে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।এছাড়াও অভিযানে ৫ হাজার মিটার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ১৫ কেজি ইলিশ ও অন্যান্য মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

অন্যদিকে ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ৪ জেলে আটক হয়।এসময় জব্দ করা হয় প্রায় ৬ হাজার মিটার জাল ও ১৪ কেজি জাটকা ইলিশ। এছাড়া চরফ্যাশন উপজেলায় মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ১৫ হাজার মিটার জাল ও  ১০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে ৪  অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের উপকূলীয় এলাকায় সব ধরনের মাছ ধরা, বিক্রি, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার।

ভোলা সদর মোঃ ইয়ামিন

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...