বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই অক্টোবর ২০২৫ বিকাল ০৪:০৮
২৫২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন শিক্ষার্থীদের বরণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে প্রতিষ্ঠানটির হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিলুফার ইয়াসমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাহামুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর ল্যাবরেটরি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইয়েদ আলী, প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র ভোলার জোনাল ম্যানেজার মানিক মিয়া এবং সাংবাদিক জসিম রানা।
অতিথিরা তাদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় মনোনিবেশ করতে উৎসাহিত করেন। তারা বলেন, বর্তমান যুগে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মই দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে।
এসময় বক্তব্য রাখেন একাডেমিক ইনচার্জ ও সিভিল ডিপার্টমেন্টের চিফ ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার মো. বেল্লাল নাফিজ, ইন্সট্রাক্টর সমীর চন্দ্র রায়, সৌখিন চন্দ্র রায়, মেহেদী হাসান শাওন ও শাকিব হোসেন। বক্তারা বলেন, দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট ইতোমধ্যে শিক্ষার মান ও শৃঙ্খলার দিক থেকে ভোলার অন্যতম সেরা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। অনুষ্ঠানের পুরো পরিবেশ ছিল উৎসবমুখর ও আনন্দঘন।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক