অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় হিফয বিভাগের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৫২

remove_red_eye

৪৫৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : “কোরআন পড়ি, সুন্দর জীবন গড়ি”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় হাদিউল উম্মাহ দারুস সালাম মাদরাসার হিফয বিভাগের পাঁচজন শিক্ষার্থীকে সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় অবস্থিত হাদিউল উম্মাহ দারুস সালাম মাদরাসার হলরুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুরে আলম ফয়েজির সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মোঃ ইসমাইলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন ভোলা জেলা (উত্তর) শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক, মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ হোসাইন, মাওলানা মোঃ ফাহিম, হাফেজ মোঃ নোমান ও মাওলানা হাসান মাহমুদসহ অন্য শিক্ষক ও অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কোরআনের হিফয শুধু একটি শিক্ষা নয়, এটি মানবজীবনকে আলোকিত ও নৈতিকতার পথে পরিচালিত করার শ্রেষ্ঠ মাধ্যম। তারা নতুন হাফেজদের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করে সমাজ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...