অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে মুক্তিযোদ্ধার সন্তানের উপর দুর্বৃত্তদের হামলা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২০ রাত ০৯:১০

remove_red_eye

১৫১১

লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে মুক্তিযোদ্ধার সন্তান নজরুল ইসলাম জামালের উপর অর্তকিত হামলা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে উপজেলার গজারিয়া হাইস্কুল রোডে এ ঘটনা ঘটে। রাজনৈতিক ও সামাজিক মতবিরোধের জের ধরে স্থানীয় কতিপয় দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে বলে জানাগেছে। এ ন্যাক্কারজনক ঘটনায় ক্ষুব্দ এলাকাবাসী জানিয়েছেন, নজরুল ইসলাম জামাল, উপজেলার গজারিয়া এলাকার মুক্তিযোদ্ধা ও পশ্চিম চরউমেদ ইউনিয়ন আওয়ামলীগের সাবেক সভাপতি প্রয়াত হোসেন খলিফার ছেলে। এলাকায় তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিক ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক। এছাড়াও তিনি সম-সাময়িক বিষয় নিয়ে পত্র-পত্রিকায় লেখা-লেখির সাথে জড়িত। পরিচ্ছন্ন রাজনীতি করতে গিয়ে এলাকায় রাজনীতির লেবাসে থাকা কতিপয় দুর্বৃত্ত চক্রের সাথে তার রাজনৈতিক ও সামাজিক বিরোধ দেখা দেয়। সোমবার তিনি গজারিয়া হাইস্কুলে ব্যক্তিগত কাজ সেরে রাস্তায় বেড় হওয়া মাত্র তার উপর দুর্বৃত্ত অর্তকিত হামলা করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান, নজরুল ইসলাম জামালের ছোট ভাই শিক্ষক হেলাল উদ্দিন। 
এদিকে লালমোহনে মুক্তিযোদ্ধার সন্তান নজরুল ইসলাম জামালের উপর অর্তকিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক হামিদুর রহমান হাসিব ও সদস্য সচিব আদিল হোসেন তপু। তারা এক দ্রæত এই সন্ত্রাসী হামলার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবী জানান।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...