মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১
৩৭৭
মনপুরা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় প্রার্থী হিসেবে মনপুরা উপজেলায় ব্যাপক গণসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনি উপজেলার রামনেওয়াজ বাজার, চৌধুরী বাজার, হাজিরহাট বাজার, ফকিরহাট বাজার, মাস্টারহাট, বাংলাবাজার, সিরাজগঞ্জ বাজার, কোরালিয়া ও জনতা বাজারে ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে নুরুল ইসলাম নয়ন আগামীর রাষ্ট্রনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরেন। তিনি বলেন, “এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ হবে গণতান্ত্রিক, সমৃদ্ধ ও জনকল্যাণমূলক রাষ্ট্র।”
এ সময় তিনি ভোলা-৪ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দলের নেতা-কর্মী ও স্থানীয় জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন ও সেলিম মোল্লা, অ্যাডভোকেট ছালাহউদ্দিন প্রিন্স, যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব আব্দুর রহিম হাফেজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব মো. হোসেন হাওলাদার, ছাত্রদলের আহ্বায়ক একরাম কবির, সদস্য সচিব মো. শাহিন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুজন মাহাবুব ও সদস্য সচিব স্বপন মিয়া প্রমুখ।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক