অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়নের গণসংযোগ

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১

remove_red_eye

৪১০

মনপুরা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় প্রার্থী হিসেবে মনপুরা উপজেলায় ব্যাপক গণসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনি উপজেলার রামনেওয়াজ বাজার, চৌধুরী বাজার, হাজিরহাট বাজার, ফকিরহাট বাজার, মাস্টারহাট, বাংলাবাজার, সিরাজগঞ্জ বাজার, কোরালিয়া ও জনতা বাজারে ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে নুরুল ইসলাম নয়ন আগামীর রাষ্ট্রনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরেন। তিনি বলেন, এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ হবে গণতান্ত্রিক, সমৃদ্ধ ও জনকল্যাণমূলক রাষ্ট্র।”

এ সময় তিনি ভোলা-৪ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দলের নেতা-কর্মী ও স্থানীয় জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন ও সেলিম মোল্লা, অ্যাডভোকেট ছালাহউদ্দিন প্রিন্স, যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব আব্দুর রহিম হাফেজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব মো. হোসেন হাওলাদার, ছাত্রদলের আহ্বায়ক একরাম কবির, সদস্য সচিব মো. শাহিন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুজন মাহাবুব ও সদস্য সচিব স্বপন মিয়া প্রমুখ।

মনপুরায় মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...