অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানের মেঘনায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ কোষ্টার জাহাজ ডুবি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২৫ রাত ০৮:১৬

remove_red_eye

৪০৪

     চালকসহ ১১ জন উদ্ধার প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখানে মেঘনা নদীতে অপর একটি জাহাজের ধাক্কায় এমভি সৌমি ইসলাম-১ নামের একটি মালামালবাহী কোষ্টার (কাগো) জাহাজ ডুবে গেছে। এসময় জাহাজের চালক সহ ১১ জন নিরাপদে উদ্ধার হলেও  প্রায় ৭০ লক্ষ টাকার সিমেন্টসহ এ দূর্ঘটনায়  প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে।  শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার মাছঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার কাজ শুরু হয়নি।

জানা যায়, নারায়ণগঞ্জের শাহ সিমেন্ট ফ্যাক্টরি থেকে সাড়ে ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে চট্টগ্রামগামী জাহাজ সৌমি ইসলাম-১ ভোলার দৌলতখান উপজেলার ডুবোচরে আটকা পড়ে। শুক্রবার বেলা ১২ টার দিকে আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ নামের জাহাজটি ধাক্কা দেয়। এতে সৌম ইসলাম-১ এর তলা ফেটে জাহাজটি তলিয়ে যায়।

ক্ষতিগ্রস্থ জাহাজের মাস্টার আমিনুল ইসলাম বলেন, “আমরা ভিএইচএফ মেরিন রেডিওতে বারবার জানাচ্ছিলাম যে সামনে আমাদের জাহাজ আটকে আছে। কিন্তু এমভি টিটু-৫৪ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। কিছুক্ষণ পরই জোরে ধাক্কা লাগে, মুহূর্তের মধ্যেই তলা ফেটে পানি ঢুকে যায়। স্থানীয়দের সহায়তায় আমরা প্রাণে বাঁচলেও পুরো মালামাল ডুবে গেছে। বর্তমানে জাহাজের অর্ধেকের বেশী পানিতে তলিয়ে রয়েছে। জাহাজটি উদ্ধারে শনিবার একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখে গেছে। কিন্তু উদ্ধার কার্যক্রম শুরু হয়নি।
এদিকে দৌলতখান থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৌলতখান ভোলা জেলা মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...