বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২৫ রাত ০৮:১৬
৪২৩
চালকসহ ১১ জন উদ্ধার প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখানে মেঘনা নদীতে অপর একটি জাহাজের ধাক্কায় এমভি সৌমি ইসলাম-১ নামের একটি মালামালবাহী কোষ্টার (কাগো) জাহাজ ডুবে গেছে। এসময় জাহাজের চালক সহ ১১ জন নিরাপদে উদ্ধার হলেও প্রায় ৭০ লক্ষ টাকার সিমেন্টসহ এ দূর্ঘটনায় প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার মাছঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার কাজ শুরু হয়নি।
জানা যায়, নারায়ণগঞ্জের শাহ সিমেন্ট ফ্যাক্টরি থেকে সাড়ে ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে চট্টগ্রামগামী জাহাজ সৌমি ইসলাম-১ ভোলার দৌলতখান উপজেলার ডুবোচরে আটকা পড়ে। শুক্রবার বেলা ১২ টার দিকে আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ নামের জাহাজটি ধাক্কা দেয়। এতে সৌম ইসলাম-১ এর তলা ফেটে জাহাজটি তলিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ জাহাজের মাস্টার আমিনুল ইসলাম বলেন, “আমরা ভিএইচএফ মেরিন রেডিওতে বারবার জানাচ্ছিলাম যে সামনে আমাদের জাহাজ আটকে আছে। কিন্তু এমভি টিটু-৫৪ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। কিছুক্ষণ পরই জোরে ধাক্কা লাগে, মুহূর্তের মধ্যেই তলা ফেটে পানি ঢুকে যায়। স্থানীয়দের সহায়তায় আমরা প্রাণে বাঁচলেও পুরো মালামাল ডুবে গেছে। বর্তমানে জাহাজের অর্ধেকের বেশী পানিতে তলিয়ে রয়েছে। জাহাজটি উদ্ধারে শনিবার একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখে গেছে। কিন্তু উদ্ধার কার্যক্রম শুরু হয়নি।
এদিকে দৌলতখান থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত