বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২৫ রাত ১০:৩২
৩৭১
বাংলার কন্ঠ প্রতিবেদক : সাসটেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন স্মার্ট প্রকল্পের পোলট্রি ও ফিশারিজ উপ-প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন ও রিফ্রেশার্স ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর স্মার্ট প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর আয়োজনে সংস্থার হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন ভোলা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাহবুব আলম। জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক এইচ.এম.জাকির হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ুন কবীর, উপপরিচালক (মনিটরিং)মোঃ আহসান উল্লাহ, উপপরিচালক (নিরীক্ষা)মোঃ মমিন উল্লাহ। প্রকল্প সম্পর্কে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন উপপরিচালক গোপাল চন্দ্র শীল ও সহকারী পরিচালক ডা. তরুণ কুমার পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের এনভায়রনমেন্ট অ্যান্ড আরইসিপি অফিসার মোঃ মানছুর আলম শিকদার।
এই প্রশিক্ষণে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রকল্পভুক্ত এলাকার এরিয়া ইনচার্জ, শাখা ইনচার্জ, অগ্রসর অফিসার এবং স্মার্ট প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক