অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী’ উপলক্ষে ভোলায় প্রার্থনা সভা

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২০ রাত ০৮:১৩

remove_red_eye

১০৩৮

অচিন্ত্য মজুমদার: ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৬তম আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে ভোলায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাত সাড়ে ৭টায় স্থানীয় লক্ষ্মী গোবিন্দ জিউ মন্দির প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টির সহকারী প্রকল্প পরিচালক বাপ্পী দেবনাথের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সহ সভাপতি শিবু কর্মকার, বিকাশ মজুমদার, সমির কান্তি দাস, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, যুগ্ম সম্পাদক রবিশ্বর হাওলাদার, সাংগঠনিক সম্পাদক প্রনয় কুমার সাহা, কোষাধ্যক্ষ মিন্টু লাল কর্মকার, শিক্ষা বিষয়ক সম্পাদক ও মদন মোহন ঠাকুর জিউর মন্দির কমিটির সভাপতি রামকৃষ্ণ বনিক দুলল, জেলা পূজা উদযাপন কমিটির সহ-দপ্তর সম্পাদক রাজন সাহা, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, ডিবিসি নিউজ চ্যানেলের জেলা প্রতিনিধি অচিন্ত্য মজুমদার প্রমুখ।

সভা শেষে সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করেন সুজন কুমার বাছার।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...