অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৫ রাত ০৮:৪৮

remove_red_eye

৩০০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : “সমন্বিত উদ্যোগে, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।
রবিবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি, দুর্যোগ মোকাবিলা মহড়া এবং আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ মো. আজিম উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ভোলার উপপরিচালক লিটন আহমেদ, সিপিপি ভোলার উপপরিচালক হাসানুল আমিন, বিজিপির সভাপতি আমিনুল ইসলাম রতন,কোস্ট ফাউন্ডেশন এর রাশিদা বেগম সহ শিক্ষার্থী প্রতিনিধি ও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ এর উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জিজেইউএস এর সিআরইএ প্রকল্পের সমন্বয়কারী পুষ্টিবিদ বাবুল আখতার।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জেলা ভোলা প্রতিনিয়ত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। তাই সরকার ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিরোধমূলক উদ্যোগ আরও জোরদার করতে হবে। সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, জেলা যুব রেড ক্রিসেন্ট, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস), ব্র্যাক, আভাস, সুশীলন, পিসিসি, কোস্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা। 
বক্তারা আরও বলেন, দুর্যোগ প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারিত করা গেলে ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলা আরও সহজ ও কার্যকর হবে। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন এবং জরুরি উদ্ধার কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়াও জিজেইউএস এর পিপিইপিপি - ইইউ প্রকল্পের প্রকল্পের আওতায় বিভিন্ন প্রকল্প ইউনিটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হচ্ছে।

ভোলা সদর মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...