বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৫৩
৩০০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলাধীন চরসামাইয়া ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শান্তির হাট বাজার সংলগ্ন ইউনিয়ন বিএনপির কার্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাবুদ্দিন মাতাব্বারের সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক রুবেল মিয়াজির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুছা কালিমুল্লাহ হাওলাদার, সদর উপজেলা যুবদলের সিনিয়র সহ আহ্বায়ক আমিনুল ইসলাম মাসুদ, যুগ্ম আহ্বায়ক মো. ইস্রাফিল, খায়রুল ইসলাম মিলন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুজন, সহ সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন বাহার, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রোমান প্রমুখ।
এসময়, যুবদলের নেতাকর্মীরা তাদের অতীত আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরেন। তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী সরকারের আমলে যুবদলের নেতাকর্মীরা রাজপথে নেমে আন্দোলন করেছেন, হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন।
কর্মী সম্মেলনে বক্তারা আরও বলেন, আগামীতে যুবদলের নতুন কমিটিতে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করতে হবে। তারা দাবি জানান, কোনো সুবিধাবাদী ও আওয়ামী লীগের দোসরদের যুবদলের কমিটিতে জায়গা দেওয়া যাবে না।
এদিকে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু ও সদস্য সচিব বেলাল হোসাইন তাদের বক্তব্যে বলেন, আমরা যুবদলকে সুসংগঠিত ও সুশৃঙ্খল করতে চাই। যারা আগের স্বৈরাচারী সরকারের সময় আন্দোলন সংগ্রাম করে জেল-জুলুমে শিকার হয়েছেন, তাদেরকে আগামী কমিটিতে জায়গা দেওয়া হবে।
তারা আরও বলেন, যুবদলের কমিটিতে কোনো অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া হবে না এবং আওয়ামী লীগের দোসরদের মুক্ত যুবদলের কমিটি গঠন করা হবে।
এর আগে চরসামাইয়া ইউনিয়ন যুবদলের সভাপতি পদ প্রত্যাশী আক্তার হোসেন নেতৃত্বে ইউনিয়নের সাহেব আলী মার্কেট বাজার একটি বিশাল মিছিল নিয়ে ইউনিয়ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপির কার্যালয় এসে শেষ হয়।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক