বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১৫
৩৫২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : মা ইলিশ সংরক্ষণ অভিযানে ভোলা থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় একটি ট্রলারসহ পৃথক অভিযানে মোট ২০ জেলেকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ও মাইনুদ্দিন ঘাট এলাকায় উপজেলা মৎস্য বিভাগ পুলিশ ও কোস্ট গার্ডের সহায়তায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় ৬শ কেজি বরফ বিনষ্ট করে। পরে আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
চরফ্যাসন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছ ধরার প্রস্তুতিকালে ১৬ জেলেকে আটক করা হয়। এসময় ট্রলারটি তল্লাশি করে ৬শ কেজি বরফ পাওয়া গেলে তা বিনষ্ট করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত জেলেদের ৩০ হাজার টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয়।এছাড়াও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে চার জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদলতের মাধ্যমে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের উপকূলীয় এলাকায় সব ধরনের মাছ ধরা, বিক্রি, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত