অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় মাঝের চরে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই আগস্ট ২০২০ রাত ০৮:০৮

remove_red_eye

৬৯৫

 
 
বাংলার কন্ঠ প্রতিবেদক :   ভোলা সদরের কাচিয়া ইউনিয়নের মধ্য মেঘনার দুর্গম মাঝের চরে সম্প্রতি অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরন করেছেন সদর নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। আজ বৃহস্পতিবার   দুপুরে মাঝের চরের রামদেবপুর ও বড়াইপুুুর আশ্রায়ন প্রকল্প সহ ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ৩শ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন ।  এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনেন।
 
মাঝের চর পরিদর্শনকালে তার সাথে ছিলেন, সহকারি কমিশনার ভুমি মোঃ আব্দুল্লাহ , কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম নকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান,  সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা দিনেশ চন্দ্র মজুমদার, সমাজ সেবা অফিসার দেলোয়ার হোসেন,বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামীরীগ নেতা শামীম মাষ্টর প্রমুখ। সম্প্রতি জোয়ারে পানিতে সদর উপজেলার মাঝের চরে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা তৈরী করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম নকিব বলেন, এই চরের বাসিন্দাদের জন্য সব ধরনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মাঝের চরে শত ভাগ সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য,গত কয়েক প্রায়২ সপ্তাহ আগে মেঘনার অস্বাভাবাবিক জোয়ারের মাঝের চরে ৬/৭ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়। এতে করে মানুষের পুকুরের মাছ ভেসে যায়। মানুষের ঘর বাড়ি রাস্তা ঘাট বিধ্বস্ত হয়।
 
 





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...