বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:১০
৩২০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” ,তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপনের অংশ হিসেবে ভোলায় হ্যান্ডবল প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের “ সার্বিক ব্যবস্থাপনায় ভোলা সদর উপজেলার নিজামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৫ অক্টোবর(বৃহস্পতিবার) সকাল ১০.০০ ঘটিকায় আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৫-২৬) এর আওতায় ভোলা জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মিয়া মোঃ নুরে আলম লিটন, উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল কাদের সবুজ, সভাপতিত্ব করেন সাপাতুল ইসলাম জেলা ক্রীড়া অফিসার, ভোলা, প্রতিযোগিতায় মোট চারটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও রানার্স আপ হয় নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ভোলা সদর, ভোলা অংশগ্রহণকারী বিজয়ী ও বিজিত উভয় দলকেই পুরস্কৃত করা হয়, এসময় বক্তারা বলেন বর্তমান যুগে ছেলেমেয়েদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। এ সময় প্রচুর দর্শক উপস্থিত থেকে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানটি উপভোগ করেন। ক্রীড়া অফিসার আরো বলেন ভোলায় যে সকল বালক সাঁতার জানেননা তাদের জন্য বিবার মানবতার দুয়ারের আয়োজনে প্রতিদিন (দুপুর ১টা থেকে ২টা) সদর হাসপাতাল পুকুরে দক্ষ প্রশিক্ষক দ্বারা বিনামূল্যে সাঁতার প্রশিক্ষন চলছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত