অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দেশ বাঁচাতে আগে নির্বাচন চায় জনগণ : মির্জা ফখরুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:২৫

remove_red_eye

২৯৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ বাঁচাতে জনগণ আগে নির্বাচন চায়। অথচ কিছু দল নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে।

আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাহ মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসন্ন নির্বাচন পেছাতে একটি পক্ষ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারকে ব্যতিব্যস্ত রাখছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘পিআর পদ্ধতি কী জনগণ তা বুঝেন না। নির্বাচন হলে, সরকার গঠন হলে সব সমস্যা সংসদে আলোচনা করা যাবে।’

তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি, আমরা কেউ ভোট দিতে পারিনি, আমাদের শান্তিতে ঘুমাতে দেয়নি। এখন অন্তত ঠিকমতো ঘুমাতে পারছি।’  

বিএনপির আমলে ঠাকুরগাঁও ও দেশের বিভিন্ন স্থানের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে জনগণকে আবারও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিগত সরকারের কাছে দেনদরবার করেছি বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য। কিন্তু হাসিনা বললেন, পদ্মাসেতু থেকে টুস করে ফেলে দেবেন বেগম খালেদা জিয়াকে। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, মানুষের ভালোবাসা অর্জন করবে বিএনপি।’

বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আবুল কাশেম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির জেলা সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ শিক্ষক-শিক্ষার্থী, মুসলিম-হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...