অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩৩

remove_red_eye

৪৩৩

চরফ্যাশন প্রতিনিধি: হাতের পরিছন্নতায় এসো সবে এক হই’ ও ‘বর্জ্যের পরিশোধন, নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন’ এই প্রতিপাদ্য বিষয়কে   সামনে রেখে চরফ্যাশন উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস এবং জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে হাত ধোয়া কর্মসূচী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে হাত ধোয়া কর্মসূচি ও হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সরকারি ট্যাপনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল শেখানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপছিত ছিলেন,চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।
উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ কামালের সভাপতিত্বে আরো উপস্থিতি ছিলেন,সমাজ সেবা কর্মকর্তা মামুন হোসেন, চরফ্যাশন সরকারি ট্যাপনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তানবির আহমেদ,সহকারি শিক্ষক পিন্টু,জহির বিএসসি ও সামসুন্নাহার স্নিগ্ধাসহ আরও অনেকে। এসময় বক্তারা বলেন, জীবানু মুক্ত স্বাস্থ্য গঠনে  ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া করোনা ভাইরাসের  রোধে প্রধান সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু করোনাভাইরাসের থেকে নয়  জ্বর, ডায়রিয়ার মতো রোগের প্রাদুর্ভাব রোধেও স্বাস্থ্যবিধি মেনে হাত ধোয়া কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই কিছু সময় পরপর সাবান-পানিতে হাত ধুয়ে নিলে করোনাভাইরাসে সংক্রমণের আশঙ্কাসহ নানা ধরনের রোগব্যাধি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। এসময় বক্তারা আরো বলেন,ভালো করে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার মাধ্যমে ৩০ থেকে ৪৮ ভাগ পর্যন্ত বিভিন্ন সংক্রামক রোগ কমানো সম্ভব। তাই সবাইকে পরিস্কার ও পরিছন্ন জীবন যাপনের আহবান জানান।

মোঃ ইয়ামিন চরফ্যাসন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...