লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২৫ রাত ০৮:২৬
৩০৮
আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট (স্কুল, কলেজ, মাদ্রাসা) উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যার পর লালমোহন পৌরশহরের এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত হয় আগামী শনিবার (১৮ অক্টোবর) লালমোহন উপজেলার এমপিওভূক্ত প্রত্যেক প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫জন শিক্ষক কর্মচারী ঢাকার আন্দোলনে অংশগ্রহণ করার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং রবিবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। লালমোহন উপজেলা এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট (স্কুল, কলেজ, মাদ্রাসা) এর সমন্বয়কারী মো. আলমগীর হোসেন জানান, শিক্ষকদের ন্যায্য দাবী আদায়ের জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা প্রেসক্লাবের সামনে গত ১২ অক্টোবর দুই শতাধিক শিক্ষক ঢাকাতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছি। এখনো লালমোহনের অনেক শিক্ষক আন্দোলনে ঢাকাতে রয়েছেন। কিন্তু ওই দিন দুপুরে হঠাৎ বিগত ফ্যাসিষ্ট সরকারের মতো পুলিশ শিক্ষকদের উপর অতর্কিত হামলা, জলকামান, সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে। শিক্ষকদের উপর হামলা পৃথিবীর কোনো সভ্য দেশে কোনোদিন হয়নি। বর্তমান সরকারের পুলিশ তা করেছে। আমরা মনে করেছি আমাদের ন্যায্য দাবি বর্তমান সরকার মেনে নিবে। কিন্তু আমাদের দাবি মেনে না নিয়ে বর্তমান শিক্ষা উপদেষ্টা উলটো আমাদেরকে বিভিন্ন ভিভ্রান্তি মূলক কথাবার্তা বলছেন। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি লালমোহন উপজেলার প্রত্যেকটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আন্দোলনকে আরো বেগবান করতে কমপক্ষে ৫জন শিক্ষক ঢাকার আন্দোলনে অংশগ্রহণ করবে।
তিনি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের শিক্ষক ও কর্মচারীদেরকে শনিবার (১৮ অক্টোবর) ঢাকা যাওয়ার জন্য সর্বরকম সহযোগিতা করার অনুরোধ জানান।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত