বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৫ বিকাল ০৩:১০
৩৩৫
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুঁলিয়া নদীতে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ২১ জন জেলেকে আটক করে কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ওই সময় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
বৃহস্পতিবার ভোরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. রায়হান-উজ্জামান ও সহকারী কমিশনার(ভূমি)রনজিৎ চন্দ্র দাস তেতুঁলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানে ইউএনও মো. রায়হান-উজ্জামান পটুয়াখালী জেলার বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আ. রশিদ মাঝির ছেলে মতলব মাঝি(২৮), রেখাত আলীর ছেলে মো. রুহুল আমিন (৩৬) ,সামুল হাওলাদারের ছেলে মো. রাসেল(২০),মহিম হাওলাদারের ছেলে মো. কামাল(৪৫),মতলব হাওলাদারের ছেলে বিল্লাল হাওলাদার(২৬),আ. রশিদ মিয়াজীর ছেলে রফিক মিয়াজী(৩৮),দুলাল বিশ্বাসের ছেলে আরিফ বিশ্বাস(২৫) ও সালাম মৃধার ছেলে সায়েম মৃধাকে(২৭)আটক করে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
এছাড়া সহকারী কমিশনার(ভূমি)রনজিৎ চন্দ্র দাস একই নদীতে অভিযান পরিচালনা করে ১২ জন জেলেকে আটক করে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
ইউএনও মো. রায়হান-উজ্জামান জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে জাল ও মাছ জব্দসহ ২১ জন জেলেকে আটক করা হয়। তাদের মৎস্য সুরক্ষা ও
সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ডের সাজা দেয়া হয়েছে। জব্দ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছ স্থানীয় লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে এরূপ অভিযান অব্যাহত থাকবে।
বোরহানউদ্দিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, বোরহানউদ্দিন নৌ-কন্টিনজেন্ট ও বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত