চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:০৬
২৯১
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে জেলেদের হামলায় অভিযানে অংশ নেওয়া ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নীলকমল ইউনিয়নের বাংলাবাজার স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালানোর সময় হঠাৎ কয়েকজন জেলে অভিযানকারী দলের ওপর হামলা চালায়। এতে বোট স্টাফ মো. সুমন (২১), রাসেল (২৫), বাচ্চু (৩৩)সহ ৬ জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িত আলমগীর নামের এক জেলেকে দুলারহাট থানা পুলিশ আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, “অভিযানের সময় হামলার ঘটনায় অভিযুক্তকে তাৎক্ষণিক সাজা দেওয়া হয়েছে। মা ইলিশ সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, কোস্ট গার্ড ও পুলিশের সহায়তায় গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৬ জন জেলেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মেরিন ফিশারিজ কর্মকর্তা তানভীর আহমেদ, যিনি অভিযানের নেতৃত্ব দেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত