অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার ইলিশা জংশনে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদী র‍্যালি অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৫ রাত ০৯:১৭

remove_red_eye

৫৪২

মোঃ আমির হোসাইন : ভোলা সদর উপজেলার ইলিশা জংশনে “নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে গত শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে সামাজিক অপরাধ প্রতিরোধ ফাউন্ডেশন। মানববন্ধনে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সভাপতি মাওলানা মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন ফরাজি, বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি জাকির হোসেন, ভোলা জেলা যুবদলের সাহিত্য সম্পাদক মোঃ জিয়াউর রহমান ফরাজী, সাবেক ইলিশা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম (সুমন)সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, মাদক একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এখনই যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। তারা পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার আহ্বান জানান।

এ সময় বক্তারা সরকারকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

ভোলা সদর মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...