অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ আলতাফ হোসেন স্মরণে ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২৫ রাত ১০:১৭

remove_red_eye

২৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে ভোলা প্রেসক্লাবের হলরুমে ভোলা জেলা শাখার আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা শাখার সভাপতি আঃ শহীদ তালুকদার এবং সঞ্চালনা করেন মোঃ সোহেল। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ নজরুল হক অনু, মোঃ মোকাম্মেল হক মিলন, মোঃ আল আমিন শাহারিয়ার, মোঃ আফজাল হোসেন, মোঃ সোলায়মান, এডভোকেট মোঃ তোয়াহ ও আরিফ হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা সহ-সভাপতি ইলিয়াস চৌধুরী ও মোঃ আবুল বাসার কামরুল, সাধারণ সম্পাদক মোঃ মনছুর আলম, সহ-সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন শান্ত, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদুল ইসলাম আজাদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তারা বলেন, মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন ছিলেন একজন আদর্শবান, নির্ভীক ও দেশপ্রেমিক সাংবাদিক। তিনি সারাজীবন সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরেছেন এবং সাংবাদিক সমাজের অধিকার প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করেছেন।
তাঁর প্রতিষ্ঠিত “জাতীয় সাংবাদিক সংস্থা” আজ দেশের প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে।
এ সময় বক্তারা আরও বলেন, আলতাফ হোসেন শুধু একজন সংগঠক নন, তিনি ছিলেন একজন শিক্ষক ও পথপ্রদর্শক। সাংবাদিকতার নৈতিকতা, পেশাদারিত্ব ও দেশপ্রেমকে তিনি জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেছিলেন। তরুণ সাংবাদিকদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন তিনি।
স্মরণ সভায় মরহুমের জীবন ও কর্ম তুলে ধরে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সাংবাদিকরা তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, সাংবাদিকতা পেশার প্রতি তাঁর নিষ্ঠা ও দায়িত্ববোধ ছিল অনুকরণীয়।
পরিশেষে মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভা শেষে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে মরহুমের পরিবারকে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর আদর্শ ও কর্মপন্থা অনুসরণে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
পরবর্তীতে এডভোকেট সাংবাদিক নজরুল হক অনুকে এবং সাংবাদিক আব্দুস সহিদ তালুকদার কে কেন্দ্রীয় নির্বাহী সদস্য মনোনীত করায় ভোলা জেলা সাংবাদিক সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। 

ভোলা সদর মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...