চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৫ রাত ০৮:৩১
৪০৬
চরফ্যাশন প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের পক্ষে লিফলেট বিতরণ করেছেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও দুলারহাট থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সিদ্দিক মাতাব্বর।
রবিবার (১৯অক্টোবর) বিকেলে উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের হাজিরহাট বাজারের ব্যবসায়ী ও বিএনপির নেতাকর্মীদের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের জনমত তৈরির লক্ষ্যে জনসাধারণের মাঝে প্রচারণা করেন। এসময় ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে মোস্তফা কামাল খোকন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন,চরফ্যাশন ও মনপুরার মাটি ও মেহনতী মানুষের জন্য বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম দীর্ঘ ৩৫ বছর ধরে দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করেছেন। নাজিম উদ্দিন আলম এই অঞ্চলে মসজিদ, মন্দির, স্কুল ও কলেজ মাদ্রাসা এবং সড়ক কালভার্ট ব্রিজ বিদ্যুতসহ কোটি কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন করেছেন। গত ১৭বছর ধরে বিএনপির ক্রান্তিলগ্নে নাজিম উদ্দিন আলম ছাড়া এই অঞ্চলের খেটে খাওয়া মজদুর শ্রমজীবী মানুষের খবর কেউ রাখেনি অথচ বর্তমানে পত্র পত্রিকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশি নেতার অভাব নেই। শুধু পত্রিকার সংবাদেই নয় এসব নেতারা ব্যানার ফেস্টুন আর পোস্টার ছাপিয়ে এখন বিএনপির বড় নেতা বনে গিয়েছেন। তারা কখনোই চরফ্যাশন উপজেলা বিএনপির নেতাকর্মীদের পাশে থাকেনি। এই অঞ্চলের মানুষের আশা নাজিম উদ্দিন আলম ভাই বিএনপির মনোনয় নিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এসময় ওই ইউনিয়নের শতশত নেতাকর্মী আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত