অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

গণঅভ্যুত্থানে দেশ গড়ার সুযোগ এসেছিল, এখন অনৈক্যের সুর: ফখরুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৫ বিকাল ০৫:২৮

remove_red_eye

২৮০

জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশকে সুন্দরভাবে গড়ে তোলার এক বড় সুযোগ এসেছিল, কিন্তু এখন চারদিকে অনৈক্যের সুর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে এই অনুষ্ঠান আয়োজন করে ম্যাগাজিন ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’।

রাজনীতিবিদদের মধ্যে অনৈক্য প্রসঙ্গে হতাশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, অনেকেই এখন হতাশ। এত বড় অভ্যুত্থানের পর দেশকে সুন্দর করার বিশাল সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে, রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন। কেউ চলে যাচ্ছেন, কেউ বিভক্ত হচ্ছেন— চারদিকে অনৈক্যের সুর ছড়িয়ে পড়েছে।

তিনি আরও বলেন, অনেকে হয়তো রাজনীতিবিদদের কথা শুনতে চান না, কিন্তু বাস্তবে রাজনীতিবিদরাই একটি দেশের ভাগ্য নির্ধারণ করেন। তারা পথ তৈরি করেন, আবার পথ নষ্টও করতে পারেন। কিছু রাজনীতিক জাতিকে উন্নতির চূড়ায় নিয়ে যান, আর কেউ কেউ একেবারে নিচে নামিয়ে দেন।  

‘রাজনীতির মধ্যে সৌন্দর্য ও সততা না আনতে পারলে রাজনীতি কখনোই সুন্দর হবে না। রাজনীতি যদি জনগণ থেকে দূরে সরে যায়, যদি হয় বিদেশে সম্পদ গড়ার হাতিয়ার—তাহলে মানুষ ঘৃণা করবে। ’

দেশের শিক্ষাব্যবস্থা নিয়েও হতাশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের শিক্ষাব্যবস্থা এখন নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরা এবং দায়ী আমলাতন্ত্রও। ’

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...