লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৪০
২৭৭
সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে
লালমোহন প্রতিনিধি : লালমোহন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোতালেব খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মিছিল করেছে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। রবিবার বিকেলে ইউনিয়নের ফুলবাগিচা বাজার বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সভায় ফেক আইডি ব্যবহারকারীদের সতর্ক করে এসব অপপ্রচার বন্ধের জন্য বলা হয়। এছাড়া এই আইডি সনাক্তকারীদের জন্য পুরস্কারেরও ঘোষণা দেন যুবদল ও ছাত্রদল। প্রতিবাদ সভায় নেতারা বলেন, লালমোহন ইউনিয়ন সবসময় বিএনপি তথা মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদের দুর্গ। এখানে বিএনপিকে বিভিক্ত করতে আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যহত রয়েছে। যারা এসবের সাথে জড়িত থাকবে তাদের ভবিষ্যত ভালো হবে না। লালমোহন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোতালবে খান বিএনপির দুঃসময়ের নেতা। তাকে নিয়ে অপপ্রচার করে বিএনপির জনপ্রিয়তা হ্রাস করা যাবে না।
এসময় লালমোহন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম কারী, সহ-সাংগঠনিক সম্পাদক কবির তরি, যুগ্ম সম্পাদক অলি হাওলাদাার, ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ লিটন পন্ডিত, সাধারণ সম্পাদক হেলাল তরি, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ জামাল, ছাত্রদল নেতা নয়ন প্রমূখ বক্তব্য রাখেন। ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল তরির সভাপতিত্বে প্রতিবাদ সভা শেষে ফুলবাগিচা বাজারে বিক্ষোভ মিছিল করেন নেতা কর্মীরা।
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক